বানিয়াচংয়ে জমি নিয়ে দু’পক্ষের টেঁটাযুদ্ধ, আহত ১০

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২১

বানিয়াচংয়ে জমি নিয়ে দু’পক্ষের টেঁটাযুদ্ধ, আহত ১০

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

বুধবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার আলমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Manual4 Ad Code

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Manual1 Ad Code

 

স্থানীয়রা জানান, আলমপুর গ্রামের আলমগীর ও রিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

গুরুতর আহত অবস্থায় জালাল মিয়া, শাহিন মিয়া, এবাদুল হক, আলমগীর ও রিপন মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code