বানিয়াচংয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২০

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১

বানিয়াচংয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২০

Manual4 Ad Code

বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধ নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

।আরও পড়ুন

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

নিহত ব্যক্তির নাম হোসাইন আহমদ (৬০)। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলা সদরের প্রথম রেখ গ্রামের শেলু মিয়া এবং জাকির মিয়ার এক খণ্ড বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সমাধান হয়নি। ওই বিরোধের জের ধরে সোমবার (১৯ এপ্রিল) উভয়পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। মঙ্গলবার দুপুরে ফের উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

এতে ঘটনাস্থলেই হোসাইন আহমদ মারা যান। এতে আরও ২০ জন আহত হলে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Manual4 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code