বানিয়াচংয়ে দুর্ধর্ষ ইউসূফ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

বানিয়াচংয়ে দুর্ধর্ষ ইউসূফ ডাকাত গ্রেপ্তার

Manual4 Ad Code

বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্তঃজেলা ডাকাত দলের দুর্ধর্ষ সদস্য ইউসূফকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

Manual3 Ad Code

শনিবার (১৬ জানুয়ারি) বিকাল ৫টায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইউসুফ (৩৮) উপজেলা সদরের সৈদারটুলা গ্রামের শফিক মিয়ার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ইউসূফ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছে। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, ধর্ষণ, মাদকসহ ৭টি মামলা রয়েছে। সবগুলো মামলায় সে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামী। ইউসূফ ডাকাত গ্রেপ্তারের খবর শোনে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

ইউসুফকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন।

 

তিনি জানান, ইউসুফ ধর্ষণ, নারী নির্যাতন, ডাকাতি, মাদকসহ ৭টি মামলার আসামী। তাকে ধরতে বেশ কয়েকবার আমরা অভিযান চালিয়েছি। অবশেষে শনিবার তাকে অত্যন্ত সুকৌশলে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code