বানিয়াচংয়ে ধান শুকানো নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মে ১২, ২০২১

বানিয়াচংয়ে ধান শুকানো নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

Manual7 Ad Code

বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে খলায় ধান শুকানো নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষের হামলায় ফালু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

 

Manual8 Ad Code

বুধবার (১২ মে) দুপুরে উপজেলার পুরান পাথারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

নিহত ফালু মিয়া পুরান পাথারিয়া গ্রামের গফুর উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

 

বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত এসপি পলাশ রঞ্জন দে জানান, নিহত ফালু মিয়ার সঙ্গে একই গ্রামের জহিরুল ইসলামের বেশ কিছুদিন ধরে পরিবারিক কলহ চলে আসছিল। এরই প্রেক্ষিতে দুপুরে তাদের মধ্যে খলায় ধান শুকানো নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জহিরুল ইসলাম টেঁটা দিয়ে ফালু মিয়াকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual5 Ad Code

 

অতিরিক্ত এসপি আরও জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code