সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের কালারডুবা এলাকায় পিকআপের ধাক্কায় প্রাণ গেলো এক অটোরিকশা যাত্রীর। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
রোববার (১৯ জুলাই) রাতে কালারডুবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন- বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের রুখেশ দাসের ছেলে সুমন দাস ও একই উপজেলার রত্না এলাকার শানন্দা চৌধুরীর ছেলে সীমান্ত চৌধুরী।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, রাতে বানিয়াচং থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি হবিগঞ্জে যাচ্ছিল। কালারডুবা এলাকায় পৌঁছালে অটোরিকশাকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক অটোযাত্রী নিহত হন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি