বানিয়াচংয়ে বজ্রপাতে ২ শ্রমিক নিহত

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মে ৭, ২০১৮

বানিয়াচংয়ে বজ্রপাতে ২ শ্রমিক নিহত

Manual6 Ad Code

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের বৃন্দা চিত্তা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো এক শ্রমিক। সোমবার (০৭ মে) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

মৃত শ্রমিকরা হলেন- উপজেলার কবিরপুর গ্রামের মৃত নাদু বৈষ্ণবের ছেলে অধীর বৈষ্ণব (২৭) ও তেলঘরি গ্রামের বীরেশ্বর বৈষ্ণবের ছেলে বসু বৈষ্ণব (৩২)। আহত শ্রমিক হলেন- তেলঘরি গ্রামের হরিচরণ বৈষ্ণবের ছেলে কৃষ্ণধন বৈষ্ণব (৩২)।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এসময় বৃন্দা চিত্তা হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন তিন শ্রমিক। এতে ঘটনাস্থলেই মারা যান অধীর বৈষ্ণব। গুরুতর আহত অবস্থায় বসু বৈষ্ণবকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আহত কৃষ্ণধন বৈষ্ণবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code