বানিয়াচংয়ে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২২

বানিয়াচংয়ে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

Manual4 Ad Code

 

শুক্রবার (১৫ এপ্রিল) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual2 Ad Code

আহতরা জানান, মক্রমপুর পূর্বহাটির কদর আলির ছেলে গিয়াস উদ্দিন ধানের মাড়াই মেশিন নিয়ে যাওয়ার সময় আকবর আলীর ছেলে কবির মিয়ার বাড়ির রাস্তার সীমানা তুলে ফেলে। এ সময় কবির মিয়ার ভাই আতাব আলীর সঙ্গে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয়।

 

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় সুমন মিয়া, আতাব মিয়া, সাইফুর রহমান, সামিরা বেগম, মোহাম্মাম মিয়া, নুরজামান, অলিউর রহমান, সাইদুর রহমান, পপি আক্তার, নুরজামাল। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual1 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, সংঘর্ষের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code