সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯
হবিগঞ্জের বানিয়াচং থেকে দেশীয় তৈরি একটি রিভলবার ও গুলিসহ মো: শাহজাহান মিয়া (৫০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রোববার (২২ সেপ্টেম্বর) রাত পৌণে ১০টার দিকে অভিযান চালিয়ে বানিয়াচং থানা এলকার জিংরী নদীর ব্রিজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো: শাহজাহান মিয়া (৫০) আজমীরিগঞ্জ থানা এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃত আসামীকে হবিগঞ্জের বানিয়াচং থানায় হন্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি