বানিয়াচং হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১

বানিয়াচং হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

মৃতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের বৈষ্ণবের ছেলে রিপন বৈষ্ণব ও কবিরপুর গ্রামের নীলকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল বৈষ্ণব।

 

Manual2 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, সকালে গ্রামের জেলেরা নৌকা দিয়ে খণ্ড খণ্ডভাবে গ্রামের পাশের হাওরে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই রিপন মারা যান। এ সময় আশপাশের অন্য জেলেরা রিপনের মরদেহ বাড়িতে নিয়ে যান।

 

ওসি আরো জানান, সঙ্গে কেউ না থাকায় নিখোঁজ হন বাবুল। দুপুর ১২টা পার হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় হাওরে খুঁজতে যান পরিবারের লোকজন। একপর্যায়ে হাওরে নৌকায় তার মরদেহ পাওয়া যায়।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code