বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২৫

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২৫

Manual3 Ad Code

হবিগঞ্জের বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষেন সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়ইউরি গ্রামে এ সংঘর্ষে গুরুতর আহত ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।

Manual4 Ad Code

সোহাগ মিয়া (৩৫), রাজু আহমেদ (১৮), রাজন আলী (১৬), আসকর মিয়া (৫০), নজরুল ইসলাম (৩০), নাঈম মিয়া (১৮), আছকির আলী (৩৫), লিপু মিয়া (৩০), দুদু মিয়া (৬৫) ও হেলাল আহমেদকে (২৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বানিয়াচং থানার পরিদর্শক তদন্ত প্রজিৎ কুমার জানান, ওই গ্রামের ছগির আলীর ছেলে হাবিব মিয়া ও সাবেক মেম্বার মজিদ মিয়ার মধ্যে স্থানীয় এক মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Manual5 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উল্লেখ করে ওসি জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code