বান্দরবানে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮

বান্দরবানে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃত্যু

Manual4 Ad Code

বান্দরবানে দু’দিনের ভারিবর্ষণে পাহাড় ধসের পৃথক ঘটনায় এক পরিবারের তিন জনসহ মোট চার জন নিহত হয়েছে। মঙ্গলবার (০৩ জুলাই) দুপুরে লামা উপজেলার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকা কালাইয়া পাড়ায় পাহাড় ধসে তিন জন নিহত হন।

তারা হলেন- মো. হানিফ (৩৫),  তার স্ত্রী রেজিয়া বেগম (২৫), তাদের শিশুকন্যা হালিমা আক্তার (৩)।

Manual2 Ad Code

অপরদিকে, জেলা শহরের কালাঘাটায় মঙ্গলবার সকাল ১১টায় পাহাড়ধসে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম প্রতিমা রাণী (৫০)। তিনি কালাঘাটার বাসিন্দার মিলন দাশের স্ত্রী। মঙ্গলবার সকাল ও দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাশেম আলী জানান, সরই ইউনিয়নের কেয়াজুপাড়া এলাকায় কালাইয়াছড়াতে বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ গুদামঘর ঝিড়িতে ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দুপুর আড়াইটার দিকে মাটির নিচ থেকে স্বামী, স্ত্রী ও তাদের কন্যাসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়েছে।

বান্দরবান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুপম কান্তি দাশ জানান, পাহাড়ধসে কালাঘাটায় মাটির নিচে চাপা পড়া নারীর লাশ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ তল্লাশির পর মাটির নিচে আর কেউ নিখোঁজ না থাকায় দুপুর দেড়টার দিকে উদ্ধার তৎপরতা সমাপ্ত ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

এদিকে অব্যাহত বর্ষণে জেলা শহরের মেম্বারপাড়া, আর্মীপাড়া, শেরেবাংলানগর, ইসলামপুরসহ আশপাশের এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

অপরদিকে বৃষ্টিতে বান্দরবান-কেরানীহাট সড়কের বরদুয়ারাসহ কয়েকটি স্থানে প্রধান সড়ক কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে। আর বালাঘাটায় পুলপাড়া বেইলি ব্রিজ খালের পানিতে ডুবে গেছে। সড়ক ও বেইলি ব্রিজ তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটিসহ সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অন্যদিকে দলিয়ানপাড়াসহ কয়েকটি স্থানে পাহাড়ধসের কারণে রুমা উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীরবর্তী লোকজনেরা নিরাপদ স্থানে আশ্রয় নেয়া শুরু করেছে। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে প্লাবিত অঞ্চলের লোকজনেরা।  অন্যদিকে বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়ায় প্রধান সড়ক, বালাঘাটায় বেইলি ব্রিজ তলিয়ে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড় এবং ঘরবাড়ি থেকে লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। জেলার সাতটি উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code