বান্দরবানে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

বান্দরবানে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বান্দরবানে সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করার কথা জানিয়েছে সেনাবাহিনী।

 

বুধবার (২৮ এপ্রিল) ভোরে বান্দরবানের রোয়াংছড়ির উপজেলার নোয়াপতং এলাকায় জেলার সেনা জোনের অপারশেন দল এ অভিযান চালানো হয়।

Manual3 Ad Code

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

Manual6 Ad Code

 

এতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু) সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে সেনাবাহিনীর একটি অপারশেন দল রোয়াংছড়ির নোয়াপতংয়ের দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালায়।

 

সন্ত্রাসীরা ওই আস্তানায় থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় ও সন্ত্রাসী কাজ চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

Manual7 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়। এসময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।

 

Manual1 Ad Code

তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম। উদ্ধারের পর সন্ত্রাসীদের আস্তানাটি ধ্বংস করে দেয়া হয়েছে।

 

ওই অভিযান থেকে একটি পিস্তল, একে ফোরটিসেভেন এর ম্যাগজিন, একাধিক অ্যামুনেশন, বাউন্ডুলিয়ার, ধারালো দেশীয় অস্ত্র, কমান্ডো নাইফ, গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে।

 

এছাড়াও ওয়াকিটকি, সোলার চার্জার, ১৩টি মোবাইল ফোন, সন্ত্রাসীদের ব্যবহার করা জলপাই রঙের পোশাক, চাঁদা আদায়েরে রশিদ বই, নগদ অর্থ, সন্ত্রাসীদের জাতীয় পরিচয়পত্র এবং সন্ত্রাসী কাজে ব্যবহার করা বেশ কয়েকটি ব্যাগ এবং দেশীয় মাদক উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code