বাবাকে টুকরো টুকরো করে হত্যা

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

বাবাকে টুকরো টুকরো করে হত্যা

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালাতে শেরিন জন (৩২) নামে এক যুবক তার নিজ বাবা জয় ভি জনকে (৬৮) প্রথমে গুলি করে হত্যা করে। তারপর লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ছিটিয়ে দেয়।

ভারতের এনডিটিভির খবরে বলা হয়, ঘটনাটি ঘটে গত সপ্তাহে। শেরিন পেশায় একজন আইটি কর্মী। বাবা হত্যার দায় স্বীকার করলে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রায় ত্রিশ বছর ধরে আমেরিকায় বসবাস করছিলেন জয় ভি জন। সম্প্রতি কেরালায় তার পৈতৃক বাসস্থানে ফিরেছেন তিনি।

পুলিশ জানায়- সম্পত্তিগত বিবাদের কারণেই খুন হতে পারেন ভি জন। শেরিনের স্বীকারোক্তির ভিত্তিতেই পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে দেহের টুকরো অংশগুলি উদ্ধার করেছে। এই দেহাংশগুলি ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে।

Manual8 Ad Code

আলাপ্পুঝা জেলা পুলিশ প্রধান বি আসোক কুমার প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে জানান- উদ্ধার করা দেহাংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমাদের প্রাথমিক তদন্তে জানতে পেরেছি সম্পত্তি সংক্রান্ত বিষয়েই এই খুন হয়ে থাকতে পারে।

Manual7 Ad Code

শেরিনের কাছে একটি এসি ঠিক করতে গেলে গত বুধবার নিখোঁজ হন ভি জন। ভি জনের স্ত্রী মারিয়াম্মা স্বামীর নিখোঁজের ব্যাপারে থানায় একটি ডায়রি করেন। এরপরই পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code