বাবুনগরীকে দাফনের আগেই ভারপ্রাপ্ত আমির ঘোষণা হেফাজতের

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২১

বাবুনগরীকে দাফনের আগেই ভারপ্রাপ্ত আমির ঘোষণা হেফাজতের

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হাফেজ মাওলানা জুনাইদ বাবুনগরী মারা যান বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে।

 

Manual4 Ad Code

এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারীর ডাকবাংলো চত্বরে তার জানাজা সম্পন্ন হয়েছে। হাটহাজারী-ফটিকছড়িসহ চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসা তার ভক্ত-অনুসারীরা জানাজায় অংশ নেন। এ সময় প্রিয় মানুষটির শেষ বিদায়ে ভক্তদের আহাজারিতে ভারী হয়ে হয়ে উঠে হাটহাজারীর আকাশ-বাতাস।

 

জুনায়েদ বাবুনগরীকে হাটহাজারী মাদরাসা কবরস্থানের পরিবর্তে বাবুনগর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে জানিয়েছেন মাদরাসার মুখপাত্র মুনির আহমদ।

 

অপরদিকে, বাবুনগরীকে দাফন করার আগেই ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণা করলো সংগঠনটি। মুহিবুল্লাহ বাবুনগরীকে সংগঠনের ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুহিবুল্লাহ বাবুনগরী নিজেই।

 

Manual7 Ad Code

২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। আমৃত্যু তিনি এই পদে ছিলেন। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। তখন আমির ছিলেন প্রয়াত আল্লামা আহমদ শফী।

 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেন। এর আগে তার দাফন গ্রামের বাড়িতে নাকি হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন এলাকায় দাফন তার হবে, তা নিয়ে আলোচনা চলছিল। পরে বৈঠক করে গ্রামের বাড়িতে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

যদিও এর আগে দাফনের কথা ছিল মাদ্রাসা প্রাঙ্গণে। ওই সময়ে হেফাজতের নায়েবে আমির সালাউদ্দিন নানুপুরী জানিয়েছিলেন, হেফাজতের সাবেক আমির প্রয়াত আল্লামা শফিকে যে কবরস্থানে দাফন করা হয়েছিল সেখানেই দাফন করা হবে বাবুনগরীকে।

 

Manual2 Ad Code

প্রথমে সিদ্ধান্ত ছিল লাশ দাফন করা হবে ফটিকছড়ির বাবুনগর গ্রামে বাবুনগরীর পারিবারিক কবরস্থানে। পরে সিদ্ধান্ত হয় হাটহাজারী মাদ্রাসা কবরস্থানে বাবুনগরীকে শায়িত করা হবে। এ নিয়ে কয়েক দফা সিদ্ধান্ত বদল হয়। সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে জুনায়েদ বাবুনগরীর দাফন হবে ফটিকছড়ির বাবুনগর গ্রামে।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code