বার বার বিতর্কে জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২

বার বার বিতর্কে জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা

Manual3 Ad Code

বালাগঞ্জ সংবাদদাতা :
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের। আহবায়ক মনোনীত হওয়ার পর তার একের পর এক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠছেন দলীয় নেতাকর্মীরা। শুধু জেলাতেই নয় তার নিজ উপজেলা বালাগঞ্জ এবং নিজ ইউনিয়ন বোয়ালজুড়েও দলীয় কমিটি গঠন নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি করেছেন। সবশেষ দলের সিনিয়র নেতাদের পাশ কাটিয়ে ‘গোপনে’ বালাগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন করার সকল প্রস্তুতি নেন।

 

এর আগে জেলা বিএনপির আহবায়কের নিজ ইউনিয়ন বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সর্বস্থরের নেতাকর্মীদের মতামতের ভিক্তিতে তৎক্ষালিন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক আহমদকে আহবায়ক করে ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন করেন উপজেলা বিএনপির আহবায়ক রশিদ আহমদ। কিন্তু কমিটি গঠনের দু’তিন দিন পর জেলা বিএনপির আহবায়ক পেশি শক্তি প্রয়োগ করে এই কমিটি বাতিল করে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুজ্জামান খান বঙ্গুকে আহবায়ক করে নতুন কমিটি দিতে বাধ্য করেন।



বালাগঞ্জ বিএনপির তৃণমুলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আব্দুন নুর (চেয়ারম্যান), বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুজ্জামান খান (বঙ্গু), যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন। সাধারণ সম্পাদক পদে বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান (চেয়ারম্যান), বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন রিপন প্রার্থী রয়েছেন।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

কিন্তু সকল প্রার্থীকে পাশ কাটিয়ে নিজের পছন্দের ব্যাক্তিদের নেতৃত্বে আনতে জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গিরদার, উপজেলা বিএনপির আহবায়ক রশিদ আহমদ গোপন সম্মেলনের আয়োজন করেন।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভে ফেটে পড়ছেন উপজেলার তৃণমুলের নেতাকর্মীরা। তাদের মতে, উপজেলা বিএনপির সম্মেলন হবে উপজেলা সদরে। উপজেলা সদর থেকে শেষ সীমানার একটি ইউনিয়নে গিয়ে সম্মেলন করা দলের বিরুদ্ধে সুষ্পস্ট ষড়যন্ত্র। যারা এটি করছেন তারা কোন বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়ন করার পায়তারা করছে।

 

ফলে বৃহষ্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই দুই পক্ষ সম্মেলন স্থলে অংশ নিলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে হস্তক্ষেপ করেন এবং পুলিশও অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সম্মেলন বন্ধ করে দেয়। কিন্তু এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের বক্তব্য জানা সম্ভব হয়নি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code