সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯
মাদারীপুরের কালকিনিতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।
রবিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌর এলাকার মিনাজদি গ্রামের মোতালেব মাতুব্বর (৫০) ও উপজেলার বালিগ্রাম এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী উম্মে হানি (৬০)। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকা ও পুলিশ জানায়, বরিশাল থেকে সুগন্ধ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি উপজেলার বালিগ্রাম এলাকার কর্ণপাড়া নামকস্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এ সময় উম্মে হানি, মোতালেব মাতুব্বর ও ফেরদাউসসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উম্মে হানি ও মোতালেব মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি (তদন্ত) মো. নাসিরউদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠালে সেখানে দুজন মারা যায় এবং গাড়িটি জব্দ করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি