সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯
লালমনিরহাট সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বড়বাড়ি এলাকায় বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় সিএনজির তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপরজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি