সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১
সুরমা মেইল ডেস্ক : কক্সবাজার-টেকনাফের প্রধান সড়কে মিনিবাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং উনছিপ্রাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মরিচ্যা ঘোনা এলাকার সালামত উল্লাহ, তার মেয়ে ইসমত আরা, একই এলাকার কালো মিয়া ও অটোরিকশাচালক (নাম জানা যায়নি)।
ঘটনা সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে অটোরিকশাটি কক্সবাজারের দিকে যাচ্ছিল এবং মিনি বাসটি টেকনাফ অভিমুখে। এ সময় বেপরোয়া গতির বাসটি অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে-মুচড়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে চালকসহ অটোরিকশার চারজনের মৃত্যু হয়।
টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বাসটি হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি