সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮
দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৩০ আগষ্ট) রাত ১০টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পীরেরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
কাহারোল থানার ওসি আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, রাত ১০টার দিকে কাহারোল উপজেলার পীরেরহাট মোড়ে যশোর থেকে পঞ্চগড়গামী একটি ট্রাকের সঙ্গে পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা নৈশকোচ কেয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই গাড়ির চালক নিহত হন। এসময় কমপক্ষে ২০ জন আহত হন।
সংঘর্ষের সাথে সাথে ট্রাকটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
Design and developed by ওয়েব হোম বিডি