বাহুবলে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

বাহুবলে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বাহুবল উপজেলার মিরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

Manual7 Ad Code

 

শনিবার (২৯ মে) সকালে বাহুবল-শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

Manual7 Ad Code

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার চাঁনপাড়া গ্রামের মো. সাবাজ দিয়ার ছেলে শাকিল আহমেদ ও একই উপজেলা তকবাজখানি গ্রামের জমির মিয়া।

 

সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

Manual6 Ad Code

 

তিনি বলেন, নিহত দুই যুবক মোটরসাইকেলে বানিয়াচং থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ও অটোর ৩ যাত্রীসহ মোট ৫ জন আহত হন।

 

পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মোটরসাইকেল আরোহী দুইজনকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code