বাহুবলে জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

বাহুবলে জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি আব্দুল আহাদের স্ত্রী মিনারা খাতুনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, আব্দুল আহাদ শুক্রবার দিনে হবিগঞ্জ জেলা সদরে অবস্থান করে সন্ধ্যায় বাড়ি ফিরে তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ ঘরে পড়ে থাকতে দেখেন। পরে বাহুবল মডেল থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি আব্দুল আহাদসহ অন্যরা।

Manual1 Ad Code


আব্দুল আহাদের মূল বাড়ি বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামে। পশ্চিম জয়পুরে নতুন বাড়ি নির্মাণ করে প্রায় ছয় মাস ধরে বসবাস করছেন। আব্দুল আহাদ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনেরও সভাপতি।

Manual1 Ad Code

 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code