বাহুবলে দুই স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে রাতভর ধর্ষণ, আটক ২

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২১

বাহুবলে দুই স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে রাতভর ধর্ষণ, আটক ২

Manual2 Ad Code

বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে স্কুলছাত্রী দুই বান্ধবীকে ঘরে আটকে রেখে হাত-পা মুখ বেঁধে রাতভর ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে বাহুবল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ধর্ষককে আটক করেছে।

 

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বাহুবলের মিরপুর ও হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Manual6 Ad Code

 

আটককৃতরা হলো- বাহুবল উপজেলার বার-আউলিয়া গ্রামের নুরুল হক মিয়ার ছেলে খোকন মিয়া ও একই গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে সুমন মিয়া।

 

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার দুই বান্ধবী নবম শ্রেণির ছাত্রী। বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় তারা বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে প্রয়োজনীয় জিনিস কিনতে যায়। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের খোকন ও সুমন ওই দুই স্কুলছাত্রীকে কৌশলে ফুসলিয়ে একটি বসত ঘরে নিয়ে যায়। সেখানে তারা তাদের হাত-পা মুখ বেঁধে সারা রাত ধর্ষণ করে। এক পর্যায়ে ভোরে তাদের শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে।এসময় ধর্ষণকারীরা পালিয়ে যায়।

 

পরে নির্যাতিত এক ছাত্রীর বাবা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপরই অভিযানে নামে পুলিশ। আটক করতে সক্ষম হয় অভিযুক্ত খোকন ও সুমন মিয়াকে।

 

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরকেও দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

Manual1 Ad Code

শুক্রবার (৩০ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। ভুক্তভোগীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code