বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

Manual3 Ad Code

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে জুনায়েদ মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত কয়েক জনকে হবিগঞ্জ ও সিলেট হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রইচগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জুনায়েদ মিয়া খাগাউড়া গ্রামের আব্দুল আউয়াল ওরফে উচা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাগাউড়া গ্রামে দীর্ঘদিন ধরে প ায়েতি বিরোধ চলে আসছে। গ্রামের শওকত গ্রুপের লোকজন দীর্ঘদিন ধরে গ্রামের কোটি টাকার একটি জলমহাল ব্যবহার করে আসছিল। জলমহালের হিসাব চাইতে গিয়ে গ্রামের লোকজন দুই ভাগে ভাগ হয়ে যায়। এক পর্যায়ে শওকত গ্রুপের লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিরীহ গ্রামবাসী। শওকত গ্রুপের চার মাতব্বর কারাগার থেকে ঈদের দুই দিন আগে মুক্তি পান।

Manual1 Ad Code

শুক্রবার সন্ধ্যায় শওকত গ্রুপের লোকজন খাগাউড়া গ্রামে ডুকে গ্রামের পাশে রইচগঞ্জ বাজারে এসে নিরীহ গ্রামের কয়েকজনের উপর অতর্কিত হামলা চালায়। ঘটনার খবর পেয়ে নিরীহ গ্রামবাসী ও শওকত গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়।

খবর পেয়ে সিনিয়র রহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, থানার ওসি মাসুক আলী ও থানার ওসি-তদন্ত দস্তগীর আহমদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন।

Manual6 Ad Code

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দস্তগীর আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তাৎক্ষনিক সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code