বাহুবলে নিখোঁজের ২২ দিন পর মিলল অর্ধগলিত ঝুলন্ত লাশ

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২

বাহুবলে নিখোঁজের ২২ দিন পর মিলল অর্ধগলিত ঝুলন্ত লাশ

Manual6 Ad Code

বাহুবল প্রতিনিধ :
হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মধুপুরের পাশে বন বিট থেকে সুমন মুন্ডা নামে এক কিশোরের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। সুমন মুন্ডা মধুপুর বাগানের পরিমল মুন্ডার ছেলে।

 

Manual6 Ad Code

পুলিশ জানায়, গত ২৩ ডিসেম্বর ফেসবুকে ছবি পোস্ট নিয়ে সুমন মুন্ডার সঙ্গে প্রতিবেশী সুনীল মুন্ডার ছেলে বুধু মুন্ডার মাঝে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বুধু মুন্ডা উত্তেজিত হয়ে সুমনকে চড়-থাপ্পড় মারতে শুরু করলে পার্শ্ববর্তী লোকজন তাদের থামিয়ে দেয়। পরে দুজন দুই দিকে চলে যায়।

Manual3 Ad Code

 

মৃত সুমন মুন্ডার মা বাণী মুন্ডা বলেন, গত ২৩ ডিসেম্বর আমার ছেলের সঙ্গে বুধু মুন্ডার ঝগড়া হয় বলে আমাকে আমার পাশের বাড়ির নারী জানালে আমি বাগান সভাপতিকে বিষয়টি জানাই। বাগান সভাপতি আমাকে বলেন অপেক্ষা কর আমি বিষয়টি দেখে দিব। তিনি আর কি দেখবেন ঐ দিন বৃহস্পতিবার থেকে আমার ছেলে বাড়িতে ফিরেনি। আজ আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

 

সূত্র জানায়, ফেসবুকে বুধুর বোন মুক্তা মুন্ডার ছবি পোস্ট করে সুমন মুন্ডা। এরই জের ধরে বুধু ও সামনের মাঝে বাগবিতণ্ডা হয় গত ২৩ ডিসেম্বর সকালে। এরপর থেকে সুমন রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনার ২২ দিন পর পুটিজুরি বনবিটের ফাস্ট টিলা নামক স্থান থেকে অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুরো ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পর ঘটনার মূল কারণ জানা যাবে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code