বাহুবলে নৌকার ভরাডুবি

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২২

বাহুবলে নৌকার ভরাডুবি

Manual6 Ad Code

বাহুবল প্রতিনিধি :
৬ষ্ঠ ধাপে হবিগঞ্জের বাহুবল উপজেলার সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে মাত্র ২টিতে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ৫টির মধ্যে ১টিতে জাতীয় পার্টি, ১টিতে নৌকার বিদ্রোহী ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয়ী হয়েছে।

 

বাহুবলে বেসরকারি ভাবে নির্বাচিত হলেন যারা
১নং স্নানঘাট ইউনিয়নে ৩ হাজার ৩৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. তোফাজ্জল হক রাহিন (ঘোড়া)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. তাজুল ইসলাম (আনারস) পেয়েছেন ২ হাজার ৭২৪ ভোট।

Manual4 Ad Code

 

২নং পুটিজুরী ইউনিয়নে ৫ হাজার ৯৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মুদ্দত আলী (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খোরশেদ আলম (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ১১ ভোট।

Manual8 Ad Code

 

৩নং সাতকাপন ইউনিয়নে ৪ হাজার ৮০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. আব্দুর রেজ্জাক (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ আবদাল মিয়া (লাঙ্গল) পেয়েছেন ৪ হাজার ভোট।

 

৪নং বাহুবল সদর ইউনিয়নে ৭ হাজার ৪০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আজমল হোসেন চৌধুরী (ঘোড়া)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিফাত ইসলাম মুরাদ (নৌকা) পেয়েছেন ২ হাজার ০৯০ ভোট।

Manual5 Ad Code

 

৫নং লামাতাসী ইউনিয়নে ৩ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উস্তার মিয়া তালুকদার (লাঙ্গল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. শাহিন মিয়া (আনারস) পেয়েছেন ২ হাজার ৪৪৯ ভোট।

 

৬নং মিরপুর ইউনিয়নে ৩ হাজার ৯১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. শামীম (চশমা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সাইফুদ্দিন (নৌকা) পেয়েছেন ২ হাজার ৭১৯ ভোট।

 

Manual6 Ad Code

৭নং ভাদেশ্বর ইউনিয়নে ৫ হাজার ৯০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. কামরুজ্জামান (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আব্দুর রউফ বাহার (চশমা) পেয়েছেন ৪ হাজার ৯৬৬ ভোট। নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত বাহুবলে ভরাডুবির কারণে দলের নেতাকর্মীরা হতাশ।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code