বাহুবলে প্রাইভেটকারের চাপায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৯

বাহুবলে প্রাইভেটকারের চাপায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

Manual7 Ad Code

হবিগঞ্জের বাহুবলে প্রাইভেটকারের চাপায় আশরাফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল প্রাণ হারিয়েছেন। রোববার (১৮ আগস্ট) বিকেল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার মুগকান্দি নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

নিহত আশরাফুল ইসলাম (৩৫) ময়মনসিংহ জেলার পাগলা থানার পাইতল ইউনিয়নের দেউলপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ সদস্য আশরাফুল ইসলাম ঈদের ছুটি কাটিয়ে মোটরসাইকেল যোগে তার কর্মস্থল সিলেটে ফিরছিলেন। পথিমধ্যে বাহুবল উপজেলার মুগকান্দি পৌছলে অজ্ঞাত একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে গুরুত্বর আহত হন তিনি। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Manual2 Ad Code

হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code