বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নৌকায় ২ কিশোরীকে ধর্ষণ

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নৌকায় ২ কিশোরীকে ধর্ষণ

Manual5 Ad Code

বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মাদারীপুর সদর উপজেলায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- রুবেল ও মাসুদ।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে আটক করা হয়। ধর্ষণের শিকার ওই দুই কিশোরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

ধর্ষণের শিকার দুই কিশোরীর দাবি, গত সোমবার সন্ধ্যায় শহরের ট্রলারঘাট এলাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাদের নৌকায় তোলা হয়। রাতে এক কিশোরীকে নৌকায় এবং অপর কিশোরীকে নদীর পাড়ের একটি গরুর খামের নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সকালে দুইজনকে আটক করে পুলিশ। তারা হলেন সদর উপজেলার পাঁচখোলা গ্রামের রুবেল মোল্লা এবং একই এলাকার মাসুদ মোড়ল।

Manual2 Ad Code

এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে আজকেই এ ব্যাপারে মামলা করা হবে বলে ধর্ষণের শিকার এক কিশোরীর পরিবার জানিয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে মামলা করলে মামলা নেওয়া হবে।

Manual7 Ad Code

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, দুই কিশোরীর আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে রিপোর্ট দেয়া হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code