বাড়ি ফিরলেন ত্ব-হা, বললেন না কিছুই

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২১

বাড়ি ফিরলেন ত্ব-হা, বললেন না কিছুই

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার দুই সঙ্গীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতের বিচারক কে এম হাফিজুর রহমান এ নির্দেশ দেন।

 

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন কোতোয়ালি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা হাফিজুর রহমান। এ সময় তারা সেখানে উপস্থিত সাংবাদিককের কোনো প্রশ্নের জবাব দেননি।

 

এর আগে রাত সোয়া ৯টার দিকে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে তাদের আদালতে নেওয়া হয়। সেখানে স্বেচ্ছায় জবানবন্দি দেন আবু ত্ব-হা মোহাম্মদ, তার সঙ্গী আব্দুল মুকিত ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ।

 

Manual2 Ad Code

কোর্ট ইন্সপেক্টর নাজমুল ইসলাম জানান, ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তিনজনকে রাত সোয়া ৯টার দিকে ডিবি কার্যালয় থেকে আদালতে আনা হয়। সেখানে মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতের বিচারক কে এম হাফিজুর রহমানের কাছে তারা স্বেচ্ছায় জবানবন্দি দেন। পরে আদালত ‘স্বেচ্ছায় আত্মগোপনে’ যাবার বিষয়টি বিবেচনা করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code