বিএমএসএফ’র ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৮

বিএমএসএফ’র ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

Manual7 Ad Code

দৈনিক সমকালের শরীয়তপুর প্রতিনিধি শহীদুল ইসলাম পাইলটকে সভাপতি ও দৈনিক আধুনিক বাংলা’র বার্তা সম্পাদক আহমেদ আবু জাফরকে সাধারন সম্পাদক করে বিএমএসএফ’র ২০১৮-২০১৯ দ্বি-বার্ষিক জাতীয় কাউন্সিলে ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (২৮ জুলাই) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার আ্যাডভোকেট কাওসার হোসাইন এ কমিটি ঘোষণা করেন।

সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধীতায় পূন:রায় শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক পদে আহমেদ আবু জাফর তৃতীয় বারের মত সাধারন সম্পাদক নির্বাচিত হন।

Manual2 Ad Code

এছাড়া অন্য পদগুলোতে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হন। সন্ধ্যা ৬টায় কাউন্সিলের ফলাফল ঘোষণা করা হয়।

কাউন্সিল উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরিন আখতার এমপি।

Manual8 Ad Code

সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলটের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে স্বাগত বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। কাউন্সিলে সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিল সভা উপস্থাপন করেন স্থায়ী কমিটির সদস্য শাহ আলম শাহী ও সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান মৃধা।

Manual3 Ad Code

কাউন্সিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএমএসএফ নির্বাচন কমিশনার আ্যাডভোকেট কাওসার হোসাইন, নির্বাচন কমিশন সদস্য কলিম এম জায়েদী ও মোমিন মেহেদী, বিএমএসএফ’র কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন, শামসুল আলম নিক্সন, জাহাঙ্গীর হোসেন, আকরাম হোসেন, মনির হোসেন কামাল, শাহজাহান মন্ডল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান মৃধা, ফারুক হোসেন, রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খান, হুসাইন আহমদ কবির, আমিনুল ইসলাম আহাদ, সহ-কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন, উপ-প্রচার সম্পাদক এসএম জীবন, বিএমএসএফের সিলেট বিভাগের সমন্বয়কারী সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, ঝালকাঠি বিএমএসএফ’র সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, শরীয়তপুর বিএমএসএফ’র সভাপতি ওয়াদুদ মিয়া, ফেনীর সভাপতি জসিম মাহমুদ, বরগুনার সাধারন সম্পাদক আ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, মাদারীপুরের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন আজিজ, পাইকগাছার আলাউদ্দিন রাজা, গাজীপুরের সাধারণ সম্পাদক হামিদ খান, দিনাজপুরের এনটিভির ফারুক হোসেন , নলছিটির সভাপতি মিলন কান্তি দাস, রাজাপুরের সভাপতি আহসান হাবিব সোহাগ, বোরহানউদ্দিনের সভাপতি এম এ আকরাম, হবিগঞ্জের সাধারন সম্পাদক একে কায়সার, ঢাকা জেলার সমন্বয়কারী মূছা মোর্শেদ, যুগ্ম-আহবায়ক উজ্জল ভুইয়া, সাভারের সাধারন সম্পাদক মাসুদ রানা, সোনাগাজীর সভাপতি সৈয়দ মনির, ছাতকের জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ধর্মপাশার আহবায়ক ইসহাক মিয়া, নান্দাইলের সভাপতি ফজলুল হক মিয়া, ফুলগাজীর সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, কমলনগরের সাধারণ সম্পাদক এআই তারেক, ঢাকা জেলা কমিটির রাবেয়া আক্তার, সদস্য সানজিদা আক্তার, শিবচর আহ্বায়ক আবুল খায়ের প্রমূখ।

কাউন্সিলে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে সরকারকে অবিলম্বে সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবি তুলে ধরেন। একই সাথে বিএমএসএফকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকদের সজাগ থাকার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code