বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজারে শপথ গ্রহণ

প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২১

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজারে শপথ গ্রহণ

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মুজিববর্ষ এবং মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক লগ্নে ১৬ ডিসেম্বর সারাদেশের সাথে মৌলভীবাজারেও অনুষ্ঠিত হয়েছে শপথগ্রহণ অনুষ্ঠান।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

পর্যটন ও চায়ের জেলা মৌলভীবাজার স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সে ১০ হাজার মানুষ শপথ গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় শপথগ্রহণে বীরমুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নতুন প্রজন্ম-শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জেলা প্রশাসন, পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ, সরকারি-বেসরকারি কর্মকর্তাগণসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

Manual4 Ad Code

 

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সমন্বয়ে এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন প্রমুখ।

Manual3 Ad Code

 

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব (ভিপি সুয়েব), জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

 

এছাড়া জেলার ৭টি উপজেলা ও ৬৭টি ইউনিয়নের ৭৪টি স্থান থেকে শপথগ্রহণ অনুষ্ঠানে যুক্ত হন হাওর, পাহাড়, চা-বাগান ঘেরা মৌলভীবাজারবাসী।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code