বিদ্যুতের দাবিতে শাহপরাণে তামাবিল সড়ক অবরোধ

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৬

বিদ্যুতের দাবিতে শাহপরাণে তামাবিল সড়ক অবরোধ

Manual3 Ad Code

Untitled-1
সুরমা মেইল নিউজ : কালবৈশাখী ঝড়ের তান্ডবে সিলেট সদর উপজেলাসহ বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ বিদ্যুৎ সংকট চলছে বেশ কয়েকদিন থেকেই। তারই প্রতিবাদে সিলেট-তামাবিল সড়কের শাহপরান বাজারে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে শাাহপরাণ এলাকার বাসিন্দারা। রোববার (১৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সিলেট-তামাবিল সড়কে অবস্থান নেয় স্থানীয়রা।

এ সময় সেনাবাহীনির এক উর্দ্ধতম কর্মকর্তা অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানালে থাকে ফিরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

Manual5 Ad Code

এতে এই সড়কে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজট লেগে যায়। শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরানোর চেষ্টা করছে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিলো।

Manual8 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, খাদিমপাড়া এলাকায় গত দু’দিন ধরে বিদ্যুৎ নেই। এতে বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসী। বিদ্যুৎ না থাকার ফলে নেই ব্যবহার করার জন্য পর্যাপ্ত পানি। সীমাহীন দুর্ভোগ সইতে না পেরে বাধ্য হয়ে রাস্তায় বেরিয়ে এসেছে সাধারণ মানুষ।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে লাইন বিকল হওয়ায় বিদ্যুৎ নেই। তারা দিন-রাত কাজ করে লাইন ঠিক করার চেষ্টা চলছে বলেও জানান। তবে সাধারণ মানুষ এসব কথা মানতে নারাজ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code