বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৭

বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১

Manual4 Ad Code
সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গোলচত্বরে তল্লাশি চৌকিতে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, গোলচত্বর পুলিশ বক্সের সামনে এক যুবককে সন্দেহ হলে তল্লাশির সময় গায়ে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই খন্ডিত হয়ে ওই যুবক মারা যায়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আযম মিয়া।

Manual6 Ad Code

বিমানবন্দর জোনের সহকারী কমিশনার রুহুল আমিন সাগর ঢাকাটাইমসে জানান, নিহত ব্যক্তিই হামলা করেছেন। তবে তার পরিচয় জানা যায়নি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code