বিশ্বনাথে ‘গণধর্ষণ’ মামলার প্রধান আসামী জাহাঙ্গীর ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

বিশ্বনাথে ‘গণধর্ষণ’ মামলার প্রধান আসামী জাহাঙ্গীর ৫ দিনের রিমান্ডে

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ‘গণধর্ষণ’র শিকার হয়ে যুবতী আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামী জাহাঙ্গীর আলমকে (৩৫) পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

 

Manual3 Ad Code

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে জাহাঙ্গীর আলমকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

সে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী চেরাগী গ্রামের আজিজুর রহমানের ছেলে।

Manual8 Ad Code

 

আরও পড়ুন বিশ্বনাথে চাঞ্চল্যকর ‘গণধর্ষণ’ মামলার প্রধান আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

 

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে ওসমানীনগর উপজেলার লামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গ্রেফতারের পর তাকে বিশ্বনাথ থানায় হস্তাস্তর করা হয়।

Manual8 Ad Code

 

এর আগে গত সোমবার রাতে নিহতের ভগ্নিপতি ও তেতলী চেরাগী গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র ফয়জুল ইসলাকে বিশ্বনাথ থানা পুলিশ এবং গত মঙ্গলবার রাতে মামলার অপর আসামী একই গ্রামের মৃত মতছির আলীর ছেলে জাহেদকে (২২) গ্রেফতার করে র‌্যাব। তবে মামলার অপর আসামী তেতলী চেরাগী গ্রামের আব্দুল মনাফের ছেলে বারিক মিয়া (৩৭) এখনো পলাতক রয়েছে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (ওসি) রমা প্রসাদ বলেন, গ্রেপ্তারকৃত আসামী জাহাঙ্গীরকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করে তাকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। তবে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার অপর আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Manual5 Ad Code

প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের শুকুর আলীর মেয়ে পপি বেগম (১৯) গত ৯ অক্টোবর দিবাগত রাতে তার বোনের বাড়ি তেতলী চেরাগী গ্রামে গণধর্ষণের শিকার হয়। পরদিন সকালে সে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তাকে দাফনের ২দিন পর তার ব্যবহৃত ভ্যানেটি ব্যাগে নিজ হাতে লেখা একটি চিরকুট (সুইসাইড নোট) পায় পরিবার। ওই চিরকুটে পপি উল্লেখ করে ৯ অক্টোবর দিবাগত রাতে বোনের বাড়িতে অবস্থানকালে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে সে ঘরের বাহিরে যায়। তখন পূর্ব থেকে উৎপেতে থাকা বারিক ও জাহেদ তার (পপির) মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় বাড়ির পাশ্ববর্তী জঙ্গলে।

 

ওই সময় তাদের পায়ে ধরে কান্না কাটি করতে থাকলে বারিক-জাহেদ ও তাদের সহযোগীরা মারধর করে পপিকে পাশবিক নির্যাতন করে। নির্যাতনের পর পপিকে বোনের বাড়িতে (যেখান থেকে উঠিয়ে নেওয়া হয়, সেই স্থানে) ফেলে রেখে যায় জাহাঙ্গীর। আর গণধর্ষণের লজ্জা সইতে না পেরে সে আত্মহত্যা করে।

 

এঘটনায় ৪জনকে আসামী করে গত সোমবার রাতে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন নিহতের পিতা শুকুর আলী।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code