সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৮
সিলেটের বিশ্বনাথে জুয়ার আসরে হানা দিয়েছে থানা পুলিশ। এসময় সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ মে) দিবাগত গভীর রাতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ ও এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের জসিম উদ্দিনের বাড়ি থেকে তাদেরকে আটক করে। এসময় পুলিশ নগদ ৮শ’ টাকা ও তাসসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।
আটককৃতরা হলেন- উপজেলার পূর্ব শ্বাসরাম গ্রামের মৃত আবদুর রহিমের পুত্র ও সদর ইউপির সাবেক মেম্বার আছাব উদ্দিন আছকির (৪৮), একই গ্রামের মোশাহিদ আলীর পুত্র মোঃ শাহজাহান (৩২), ধর্মদা গ্রামের মৃত ছোয়াব আলীর পুত্র খোকন আহমদ (২২)। এব্যাপারে থানার এসআই রাকিবুল হাসান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২৭ (তাং ২৭.০৫.১৮ইং)।
জুয়ার আসর থেকে ৩ জনকে আটক করা ও মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ।
Design and developed by ওয়েব হোম বিডি