সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সুমেল হত্যাকান্ডের জেলে থাকা ৮ আসামীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (০২ জুন) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাশের আদালতে শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন।
আসামী পক্ষের সিনিয়র আইনজীবি এডভোকেট লালা ও এডভোকেট জাকিয়া বেগম আসামী পক্ষের জামিনের আবেদন করেন।
বাদী পক্ষের সিনিয়র আইনজীবি এএসএম গফুর জামিনের তীব্র আপত্তি করে আদালতকে জানান, সুমেল হত্যাকান্ড দেশের আলোচিত ও চাঞ্চল্যকর একটি হত্যাকান্ড। এই হত্যাকান্ডের মূল আসামীরা এখনও ধরাছোঁয়ার বাহিরে। এই আসামীরা জামিনে গেলে তদন্তের ব্যাঘাত ঘটতে পারে।
তিনি আরও বলেন, সিলেট জেলা দায়রা জজ আদালতে ফৌজদারী বিবিধ মামলা নং-৮৬৮/২০২১ মূলে আসামী আনোয়ার হোসেনের জামিন শুনানী হলে মাননীয় জেলা জজ আদালত তা নামঞ্জুর করেন।
আসামীরা হলেন- আশিক উদ্দিন, ইলিয়াছ আলী, আব্দুন নূর, পারভেজ উরফে টেরা পারভেজ, আব্দুল জলিল, আনোয়ার হোসেন, জাবেদুল ইসলাম। সুমেল হত্যাকান্ডে বিশ্বনাথ জিআর ১৩১/২০২১ইং মামলার বাদী হচ্ছেন ইব্ররাহিম আলী সিজিল।
।আরও পড়ুন
Design and developed by ওয়েব হোম বিডি