বিশ্বনাথ বিএনপির সম্পাদকসহ ৫ নেতাকর্মীর জামিন

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮

বিশ্বনাথ বিএনপির সম্পাদকসহ ৫ নেতাকর্মীর জামিন

Manual3 Ad Code

খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে লিফলেট বিতরণ ও মিছিল পুলিশের অনুমতি ছাড়া বের করার দায়ে পুলিশের দায়ের করা মামলায় বিশ্বনাথ বিএনপি ও সহযেগি সংগঠনের ৫ নেতাকর্মী জামিন পেয়েছেন।

Manual1 Ad Code

মঙ্গলবার (০৬ মার্চ) দুপুরে সিলেট আদালত থেকে তারা জামিন লাভ করেন।

Manual2 Ad Code

জামিনপ্রাপ্তরা হলেন-বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিএনপি নেতা আয়াজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, যুবদল নেতা শফিক খান, ছাত্রদল নেতা আবদুর রহমান।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি উপজেলা সদরের নতুন বাজার এলাকা লিফলেট ও বিক্ষোভ মিছিল বের কলে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন। পুলিশের অনুমতি ছাড়া মিছিল করায় পুলিশ বাদী হয়ে ৫১জন বিএনপির নেতাকর্মীরকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। গত ৫ ফেব্রুয়ারী রাতেই বিশ্বনাথ থানার এসআই শফিক বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে ও আরও ৩০-৪০জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

আসামি পক্ষের আইনজীবি এডভোকেট নুরুল হক বলেন, আদালতে আট আসামির জামিন আবেদন করলে আদালত ৫জনের জামিন মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code