সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ১৬, ২০১৭
সিলেট :: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সাতগাঁও এলাকায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষদের মাঝে রহমান ছাতা এন্ড কোম্পানীর উদ্যোগে রোটারী ক্লাব অব সিলেট প্রাইডের সহযোগিতায় সোমবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পিপি মো. ফেরদৌস আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৈয়বুর রহমান বাবুল, সিরাজ ছাতা’র সত্ত্বাধিকারী সিরাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি আফছর আহমেদ বকুল, রোটারিয়ান আব্দুল মালেক, এডভোকেট মো. আইন উদ্দিন।
প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. জমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন- জমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুক আহমদ, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মাষ্টার সিরাজুল ইসলাম, আব্দুল রহিম, বিশিষ্ট মুরব্বী ফখরুল ইসলাম, ওয়াহিদ মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শত পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পিয়াজ, লবণ ইত্যাদি বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তার বলেন, বিগত দিনের অকাল বন্যায় হাওর অঞ্চলের বোরো ধান তলিয়ে যায়। এমতাবস্থায় ভাটি অঞ্চলের মানুষ খুব কষ্টের মধ্যে মানবেতর জীবন যাপন করছে। এই দুর্যোগময় সময় দুস্থ মানুষের মুখে হাসিফোটাতে ও সহযোগিতা করতে রহমান ছাতা এন্ড কোম্পানী যে উদ্যোগে গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। বক্তারা এ ধরনের মহতী উদ্যোগ ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি