বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে আটকে রেখে ধর্ষণ!

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে আটকে রেখে ধর্ষণ!

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় ১৭ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একমাস অন্যত্র আটকে রেখে ধর্ষণ করেছে প্রেমিক। অবশেষে প্রেমিকের হাত থেকে পালিয়ে এসে থানায় মামলা করেছে ধর্ষণের শিকার ওই কিশোরী।

পুলিশ প্রেমিককে (২৫) আটক করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, আটক ওই প্রেমিক ও প্রেমিকার বাড়ি একই এলাকায়। সেই সুত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিশোরীর বাড়ির সবার অজান্তে গত ১৮ জুলাই সকালে ওই কিশোরীকে প্রেমিক বিয়ের প্রলোভন দেখিয়ে পালিয়ে নিয়ে যায় রাজনগর উপজেলার কদমহাটা নামক স্থানের তাঁর আত্মীয়ের বাড়িতে। এরপর প্রতিদিন প্রেমিক ওই কিশোরিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করতো।

Manual4 Ad Code

একপর্যায়ে কিন্তু বিয়ের কথা বলায় প্রেমিক বিষয়টি এড়িয়ে চলে। প্রায় একমাস পর ২১ আগস্ট ওই প্রেমিক যুবক বাজারে গেলে কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে আসেন কিশোরী। পরে বাবাকে সাথে নিয়ে কুলাউড়া থানায় এসে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত প্রেমিককে আটক করতে সক্ষম হয়।

Manual3 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মো. হারুনুর আল রশীদ জানান, অভিযুক্ত প্রেমিককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ এবং কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code