বুয়েট শিক্ষার্থী হত্যা: ছাত্রলীগের ১০ জন রিমান্ডে

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৯

বুয়েট শিক্ষার্থী হত্যা: ছাত্রলীগের ১০ জন রিমান্ডে

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত‌্যা মামলায় ছাত্রলীগের ১০ নেতার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual2 Ad Code

 

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তাদের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

 

এর আগে রাজধানীর চকবাজার থানার পরিদর্শক কবির হোসেন আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

 

Manual4 Ad Code

যাদের রিমান্ডে নেয়া হচ্ছে তারা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে রবিন, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ইশতিয়াক আহমেদ ওরফে মুন্না, ছাত্রলীগের সদস্য মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম ওরফে তানভীর, মোহাজিদুর রহমান, অনীক সরকার, মেফতাহুল ইসলাম ও ইফতি মোশারেফ।

 

প্রসঙ্গত, রোববার মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Manual6 Ad Code

এদিকে মঙ্গলবার বেলা পৌনে ১১টায় নিজ বাসার সামনে আবরারের তৃতীয় জানাজা শেষে স্থানীয় রায়ডাঙ্গা কবরস্থানে তাকে দাফন করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code