বৃহস্পতিবার সারাদেশে এক দিনের শোক: দোয়া-প্রার্থনা শুক্রবার

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৮

বৃহস্পতিবার সারাদেশে এক দিনের শোক: দোয়া-প্রার্থনা শুক্রবার

Manual5 Ad Code

নেপালে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বৃহস্পতিবার সারাদেশে এক দিনের শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া শুক্রবার সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

এদিকে নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ এখনও দেখার সুযোগ পাননি বাংলাদেশ থেকে কাঠমাণ্ডু যাওয়া স্বজনরা।

তবে, বুধবার সকালে নেপালের সেনাপ্রধান জেনারেল রাজেন্দ সেত্রির সাথে জরুরী বৈঠক শেষে বাংলাদেশের বিমানমন্ত্রী শাজাহান কামাল জানিয়েছেন, ময়নাতদন্ত শেষ হলেই নিহত ছাব্বিশ বাংলাদেশীর মরদেহ দেশে নেয়া হবে।

Manual5 Ad Code

যদিও বিমান দুর্ঘটনায় মোট নিহতদের মধ্য থেকে এখনও বাংলাদেশি ছাব্বিশ জনকে আলাদাভাবে শনাক্ত করা যায়নি। বিমান মন্ত্রী আরো জানান, উচ্চতর চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে চিকিৎসক আনতে চাইলে সব ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন দেশটির সেনাপ্রধান।

Manual5 Ad Code

তবে বাংলাদেশ থেকে চিকিৎসক নেপালে পাঠানো হবে কিনা তা বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে বৈঠক শেষে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code