কোথায় কী সহযোগিতা প্রয়োজন, জানাবেন: তারেক রহমানকে এরদোয়ান

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

কোথায় কী সহযোগিতা প্রয়োজন, জানাবেন: তারেক রহমানকে এরদোয়ান

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ ও যৌথ উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি বলেছেন, বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতা অনুযায়ী সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। এ জন্য কোথায় কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা তাঁকে জানাতে হবে।

 

গত ১০ নভেম্বর জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর ফাঁকে তুরস্কের আনতালিয়ায় দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

 

রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর ও কপ-৩১-এ অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

 

প্রতিমন্ত্রী জানান, এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, এ খাতে বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্পাঞ্চল প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ বিনিয়োগ ও অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

 

Manual4 Ad Code

এরদোয়ানের বক্তব্য তুলে ধরে হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি শুধু বাংলাদেশের মানুষের নেতা নন, আপনি আমার অত্যন্ত মূল্যবান ভাই। আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। আমার ও তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমি তা করব। আপনি শুধু আমাকে জানাবেন, কোথায় কী করতে হবে।

Manual4 Ad Code

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বহুপক্ষীয় সম্মেলনের আয়োজক দেশের প্রেসিডেন্ট সাধারণত অল্প কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। কপ-৩১-এর প্রথম দিনেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক হওয়া বাংলাদেশের প্রতি তুরস্কের গুরুত্বেরই প্রতিফলন। বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান বিবেচনায় এ বৈঠকের তাৎপর্য রয়েছে।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন ঘনিষ্ঠ পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

 

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে রায়-পরবর্তী পরিস্থিতিতে এ সংকট মোকাবিলায় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাঁরা কথা বলেন। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে অর্থায়ন নিশ্চিত করতে যৌথভাবে ভূমিকা রাখা এবং সহযোগিতা বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমএইচ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code