ব্রাহ্মণবাড়িয়ার ৩ কেন্দ্রে পুনঃভোট ৯ ডিসেম্বর

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার ৩ কেন্দ্রে পুনঃভোট ৯ ডিসেম্বর

Manual6 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৩টি কেন্দ্রে আগামী ৯ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।

Manual7 Ad Code

মঙ্গলবার (০১ জানুয়ারি) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থগিত ওই তিনটি কেন্দ্র হচ্ছে- যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ওই তিন কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪। এ আসনে বিএনপির মনোনীতপ্রার্থী আব্দুস সাত্তার ভূইয়া ধানের শীষ প্রতীক নিয়ে ৮২ হাজার ৭২৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাঈনউদ্দিন মঈন কলার ছড়া প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।

Manual2 Ad Code

এ বিষয়ে ৩০ ডিসেম্বর রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ ফলাফল ঘোষণাকালে বলেছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ও তার নিকটতম প্রার্থীর ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের থেকে কম হওয়ায় এ আসনের স্থগিত কেন্দ্রের পুনঃভোটের প্রয়োজন হবে। এ কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি।

Manual5 Ad Code

৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোট হয়। এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে ভোটের দিন গোলযোগের কারণে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করে ইসি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code