বড়দিন উপলক্ষে শ্রীমঙ্গলে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে চেক বিতরণ

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২১

বড়দিন উপলক্ষে শ্রীমঙ্গলে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে চেক বিতরণ

Manual3 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবছেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

 

Manual8 Ad Code

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা’র আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে নৃতাত্বিক জনগোষ্টী ও খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন গীর্জার অনুকুলে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান উপস্থিত ছিলেন।

 

Manual7 Ad Code

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, শ্রীমঙ্গলে ৬৭টি চার্চে ও কমলগঞ্জে ৪৭ টি চার্চে খ্রিস্টান ধর্মালম্বীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৯ লক্ষ ৫৭ হাজার ৯৫০টাকার অনুদান বিতরণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code