বড়লেখার একজনসহ ১৩ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯

বড়লেখার একজনসহ ১৩ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

Manual7 Ad Code

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৪তম সভার সিদ্ধান্তে মৌলভীবাজারের বড়লেখার একজনসহ ১৩ জন বেসামরিক ব্যক্তির নামে মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করেছে সরকার।

Manual2 Ad Code

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ (২০০২ সনের ৮ নম্বর আইন) এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জামুকার সুপারিশের পরিপ্রেক্ষিতে ১৩ জনের নামে প্রকাশিত গেজেট ও সনদ বাতিল করে মঙ্গলবার (২৭ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Manual3 Ad Code

যাদের মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল হলো- মৌলভীবাজার বড়লেখার হরিপুরের মো. ইব্রাহীম আলী, পটুয়াখালী সদরের ভায়লা গ্রামের মৃত রুস্তম আলী, পাবনা সদরের নাজিরপুরের মো. সিদ্দিকুর রহমান ও মো. লুৎফর রহমান (রুস্তম), গোপালপুরের মো. শহীদুল ইসলাম, গোবিন্দা গ্রামের দেওয়ান ওমর ফারুক ও মো. হাবিবুর রহমান (রঞ্জু), কাচারীপাড়ার মো. আনিসুর রহমান মনু বিশ্বাস ও পৈলানপুরের মো. মজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের পোললা ডাংগা গ্রামের মো. লোকমান আলী, চাঁদপুর সদরের গুলিশার মো. শহীদউল্যা তপাদার, গাজীপুর শ্রীপুরের সোনাব গ্রামের মো. মিজানুল ইসলাম ও নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মো. রাবু খান

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code