বড়লেখায় ইয়াবাসহ গ্রেপ্তার দু’জন কারাগারে

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ৯, ২০২১

বড়লেখায় ইয়াবাসহ গ্রেপ্তার দু’জন কারাগারে

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

 

Manual5 Ad Code

রোববার (০৯ মে) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে, শনিবার (০৮ মে) সন্ধ্যায় উপজেলার দাসেরবাজার ইউনিয়নের উত্তর লঘাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার রাঙ্গীনগর গ্রামের হাজী লেছু মিয়ার ছেলে মো. নোমান হোসেন (৩১) ও উত্তর লঘাটি গ্রামের মো. বিলাল হোসেনের ছেলে রিপন আহমদ (২৯)।

Manual3 Ad Code

 

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করেছে।

 

Manual2 Ad Code

র‌্যাব জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, এর সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল বড়লেখা উপজেলার উত্তর লঘাটি এলাকা অভিযান চালায়। এসময় ১ হাজার ৮৫০ পিস ইয়াবা জব্দসহ মো. নোমান হোসেন ও মো. রিপন আহমদকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেন র‌্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান আল আলম, সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code