সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯
মৌলভীবাজারের বড়লেখায় কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে প্রাণ হারালেন নিমার আলী (৬০) নামের এক ব্যক্তি।
সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌরনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নিমার আলী ওই এলাকার মৃত জোয়াদ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিমার আলী বাড়ির উঠোনে ছিলেন। এসময় প্রচণ্ড ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা আম গাছের একটি বড় ডাল নিমার আলীর ওপর ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আহতবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সোমবার দুপুরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহম্মদ হোসেন বলেন, ঝড়ে গাছের ডাল পড়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি