সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮
মৌলভীবাজারের বড়লেখায় গাঁজাসহ সেবা রানী মালাকার (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই নারীর ঘর তল্লাশি করে ৫০ পুরিয়া গাঁজা এবং ১৬০ টাকা জব্দ করা হয়।
তিনি উপজেলার উত্তর শাহবাজপুর রেল কলোনীর হরেন্দ্র মালাকার ওরফে শিরকার স্ত্রী।
সোমবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শাহবাজপুরে রেল কলোনীতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক হওয়া ওই নারীর বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি