বড়লেখায় জামানত হারাচ্ছেন মেয়র প্রার্থীসহ ৫ জন

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

বড়লেখায় জামানত হারাচ্ছেন মেয়র প্রার্থীসহ ৫ জন

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এবং চার জন সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

 

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

 

জামানত বাজেয়াপ্তের তালিকায় রয়েছেন- বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শামীম উদ্দিন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কবির আহমদ, ১নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী ফারহানা বেগম এবং ২নং ওয়ার্ডের প্রার্থী শাফিয়া বেগম।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রদত্ত মোট ভোটের আট ভাগের মধ্যে এক ভাগ ভোট কোনো প্রার্থী না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এ হিসেবে বড়লেখা পৌরসভার নির্বাচনে একজন মেয়র প্রার্থী ও চার জন কাউন্সিলর প্রার্থী জামানত হারাবেন।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

প্রসঙ্গত, গত সোমবার বড়লেখা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। নির্বাচনে মেয়র পদে তিন জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে নয় হাজার ৬৫৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code