বড়লেখায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৮

বড়লেখায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা পূর্ব-হাতলিয়া গ্রামের মৃত ইছবর আলীর ছেলে।

শনিবার (১৪ জুলাই) সকাল ১১টায় কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের সফরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

Manual1 Ad Code

পুলিশ জানায়, আজ সকালে নাজিম পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশাযোগে কুলাউড়া আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তারা সফরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজিম মারা যান। তবে তার পরিবারের অন্য সদস্যরা অক্ষত রয়েছেন।

Manual1 Ad Code

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার। তবে, ট্রাক ও চালক পালিয়ে গেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code