বড়লেখায় দু’পক্ষের সংঘর্ষ: ১৬০ জনকে আসামি করে মামলা

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

বড়লেখায় দু’পক্ষের সংঘর্ষ: ১৬০ জনকে আসামি করে মামলা

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনেকে ছুরিকাঘাতের জের ধরে দুইপক্ষের মধ্যকার সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।

Manual6 Ad Code

 

এরআগে বুধবার (১৬ ডিসেম্বর) রাতে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ১৬০ জনকে অজ্ঞাত আসামি করে এই মামলা করেছেন।

 

Manual4 Ad Code

এই ঘটনায় পুলিশ বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদ ও তার চাচাতো ভাই রেহান আহমদকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের ভাতিজা।

 

ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

 

উল্লেখ‌্য, বড়লেখা পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা শেষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে বড়লেখা পৌর শহরের পাখিয়ালা চৌমুহনীতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের ওপর হামলা চালানো হয়। এ হামলার খবরে রাত সাড়ে ৮টার দিকে বিভিন্ন এলাকা থেকে পাখিয়ালা এলাকায় ছাত্রলীগের কর্মীরা জড়ো হন। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় রাত সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

Manual6 Ad Code

 

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা থেকে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ এলাকা থেকে বড়লেখা সরকারি কলেজ এলাকা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code